,

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

attack (1)ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামে।

পুলিশ ঘটনাস্থল থেকে কাজল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে উত্তর আরিফাইল গ্রামের নূর মিয়ার ছেলে আব্দুর রউফ-(১৮)  বাড়ির পাশে একটি ক্রিকেট বল নিয়ে খেলার সময় একই গ্রামের তাহের মিয়ার ছেলে হানিফ মিয়া (১৮) বলটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আব্দুর রউফ বলটি দিতে বাঁধা দিলে হানিফ মিয়াসহ ৪/৫ জন মিলে তাকে মারধর করে।

বৃহস্পতিবার দুপুরে আব্দুর রউফ নাথপাড়া থেকে বাড়িতে ফেরার পথে হানিফ ও তার লোকজন তাকে পুনরায় মারধর করে। এ ঘটনার জের ধরে বিকেল ৪টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে আয়েশা বেগম (৪৫), আব্দুর রউফ-(১৮)কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । নূর মিয়া (৫০), জীবন মিয়া(২২), হনুফা বেগম (১৭), আম্বিয়া বেগম (২২) ও জিহাদ মিয়াকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রয়ণে আছে।  

এ জাতীয় আরও খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের