,

সরাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Las Udderপ্রতিনিধি : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের কুট্টাপাড়ার শ্রীডুবা এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার রাতের কোন সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন খালে মৃত দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়দের ধারনা যুবকটি সিএনজি চালিত অটোরিক্সার চালক হতে পারে। তাকে হত্যা করে সিএনজিটি ছিনতাই করা হয়েছে। গলায় শক্তভাবে রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ