,

ইসলামী ঐক্যজোট সরাইল সদর ইউপি কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সরাইল রাবিয়া শিকদার মাদ্রাসার হলরুমে মামুনুর রশীদ মাখন (সরদার) এর সভাপতিত্বে ইসলামী ঐক্যজোট সরাইল সদর ইউপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট সরাইল উপজেলা সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইসহাক। বক্তব্য রাখেন,সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সহসভাপতি মোঃ জামাল,যুগ্ম সম্পাদক মুফতি রাকিব শিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম (জহির), যুবখেলাফত সভাপতি এইচ,এম হাবিব,সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন ও ছাত্র খেলাফত সেক্রেটারি গাজী মাহফুজ মাদানী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, প্রচলিত অসুস্থ রাজনীতির কারণে সন্ত্রাস, হত্যা, দুর্নীতি, ধর্ষন মাদকাসক্তির সয়লাব সহ সকল অনৈতিক কর্মকাণ্ড দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ধারাবাহিক ভাবে দেশ উন্নতি হলে ও মানুষের নৈতিকতার কোন উন্নতি হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে মানুষের অন্তরে আল্লাহর ভয় ও পরকালের জবাবদিহিতার ভয় অনুপস্থিতি। দেশের জনগণের মাঝে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ তৈরি করে দেশের উন্নয়নকে একটি টেকসই উন্নয়নের স্বপ্ন নিয়ে মুফতী আমিনী (রহঃ) এ দেশে যে ইসলামী রাজনীতির ধারা সৃষ্টি করে গেছেন ইসলামী ঐক্যজোট সে ধারাবাহিকতায় রাজনীতির ময়দানে আজও তার কর্মসূচি পালন করে যাচ্ছে।

নেতৃবৃন্দগণ মুফতী আমিনী(রহঃ) এর রেখে যাওয়া ইসলামী ঐক্যজোটকে তার লক্ষস্থলে পৌছুতে আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে সকলকে ইসলামী ঐক্যজোটের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উক্ত কর্মী সম্মেলনে মোঃ মামুনুর রশীদ মাখন(সরদার) কে সভাপতি ও মাওলানা কাউছার কে সাধারণ সম্পাদক করে সরাইল উপজেলার সদর ইউপি ইসলামী ঐক্যজোটের কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির