,

সরাইলে মাদক ব্যবসায়ি ডাকাত মোস্তফার দেড় বছরের জেল

dakatমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নারী লোভী প্রতারক ডাকাত মাদক ব্যবসায়ি ও সেবনকারী তিন সন্তানের জনক মোস্তফা (৩৬) কে দেড় বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নাথপাড়ার এক গৃহবধুকে ইভটিজিং করার দায়ে ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে গত বুধবার বিকেলে তাকে এ সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়ার ধন মিয়ার ছেলে মোস্তফা। সে দীর্ঘদিন ধরে ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছে। পূর্ব পরিকল্পিত ভাবে রাতের নির্দিষ্ট সময়ে সরাইল সহ আশপাশের ডাকাতরা তার বাড়িতে জড়ো হয়। পরে তারা সংঘবদ্ধ হয়ে গাঁজা ইয়াবা ও হেরুইন সেবন করে সড়কে ডাকাতি করে থাকে। তার বাড়িতে দিনে রাতে রয়েছে মাদক সেবনকারীদের অবাধ যাতায়ত। গাঁজার গন্ধে আশপাশের বাসিন্ধারা অতিষ্ট। কিন্তু ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। অপরিচিত অনেক যুবক যুবতী ও তার বাড়িতে আসে নিয়মিত। মোস্তফার স্ত্রী সহ ৫/৬ জনের একটি প্রতারক দল রয়েছে। তারা মোস্তফার দিক নির্দেশনায় বিশ্বরোড মোড় থেকে যাত্রী বেশে বিভিন্ন সিএনজি চালিত অটোরিক্সায় স্বর্ণের প্রতারনা করে আসছেন নিয়মিত। মাদক সেবনের পর মোস্তফার নারী আসক্তি বেড়ে যায়। পরে সে আশপাশের নারীদের ভোগ করার জন্য পাগল হয়ে যায়। সেই জন্যই তার পাশে বসবাসকারী দরিদ্র অসহায় পরিবারের মহিলা ও যুবতীরা চব্বিশ ঘন্টা থাকেন আতঙ্কে । গত বুধবার ভোর বেলা মোস্তফা তার প্রতিবেশী এক গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে। জোর পূর্বক ওই মহিলার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধুর চিৎকার শুনে পাশের লোকজন দৌঁড়ে আসে। ততক্ষণে পালিয়ে যায় মোস্তফা। গৃহবধু ও তার স্বজনরা সকালে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পুরো বিষয়টি বলে এর বিচার দাবী করেন। ইউএনও পুলিশ পাঠিয়ে মোস্তফাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনেন। তার জবানবন্দি শুনে দেড় বছরের সাজা দিয়ে জেলহাজতে প্রেরন করেন। মোস্তফার বাড়ির বাসিন্ধা গৃহবধূ সেলিনা বেগম বলেন, আমরা অনেক কষ্টে এখানে বাস করছি। সারা দিন রাত মোস্তফার ঘরে গাঁজা মদ খায় অনেক লোক। বাড়ির কোন মহিলা তার কাছ থেকে নিরাপদ নয়। আজ (গতকাল  বুধবার) সকালে উঠে দেখি আমার ঘরের টিন কাটা। তার ঘরে অত্যন্ত আপত্তিকর ড্রেস পড়া মেয়েরা আসে। আরেক গৃহ জোবেদা বেগম (২৮) বলেন, চরিত্রহীন ও লম্পট মোস্তফার ভয়ে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়।    

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর