,

সরাইলে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

Grafter-2মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের বড্ডাপাড়া নামক এলাকায় এস আই আবদুল আলীম, এস আই বোরহান ও এস আই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ একদল ডাকাত সড়কে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তিন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হলেও নয় ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সরাইল সদর ইউনিয়নের বড় গুনারা গ্রামের রহমত আলীর ছেলে নাছির মিয়া প্রকাশ নাছু (২২), আলী জানের ছেলে মোঃ কিরন মিয়া (৩০) ও কালিকচ্ছ নন্দীপাড়ার ফরিদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (২৪)। তাদের কাছ থেকে পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা ও দুইটি ছুড়া উদ্ধার করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, সম্প্রতি জেল থেকে কিছু ডাকাত জামিনে এসেছে। তারাই আবার সংঘটিত হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা করছে। 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ