মৃৎশিল্পের সাথে জড়িত মহিলাদের কর্মশালা অনুষ্ঠিত 

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে পানিশ্বর ইউনিয়নের মৃৎশিল্পের সাথে জড়িত দুঃস্থ মহিলাদের পুণর্বাসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাসব্যাপী মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজউদ্দিন ভুইয়া। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। উল্লেখ্য মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ টি পরিবার থেকে ৩৫ জন নারী অংশগ্রহন করেছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির