মানুষ বড় কষ্টে আছে তার প্রতি খেয়াল নেই, ক্ষমতায় থাকাই সরকারের উদ্দেশ্য- এরশাদ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কত মানুষ খুন ও গুম হয়েছে তার কোনো ঠিকানা নেই, ক্ষমতায় থাকতে হলে মানুষের ভালবাসা অর্জন করতে হয়। তিনি বলেন মানুষ বড় কষ্টে আছে তার প্রতি খেয়াল নেই, ক্ষমতায় থাকায় সরকারের উদ্দেশ্য।

তিনি আরো বলেন উপ-নির্বাচনের জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য বলেন সুষ্ঠু নির্বাচন দিয়ে ,নিরপক্ষতা প্রমাণ করুন। তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব এবি এম রুহল আমিন এমপি।

প্রেসিডিয়াম সদস্য ও বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির