,

সরাইলে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে ছুঁড়া দিয়ে পুচিয়ে গুরুতর আহত

chaku_aghath_মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে এক মেধাবী কলেজ ছাত্রীকে ছুঁড়া দিয়ে পুচিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। স্পর্শ কাতর স্থান সহ শরীরের বিভিন্ন স্থানে ১৮ টি সেলাই ও একাধিক ব্যান্ডিজ নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওই কলেজ ছাত্রী। গত শনিবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে বখাটে পছন্দ আলী (২২) ও তার পরিবারের লোকজন। গত রোববার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন। ওদিকে ঘটনাটিকে কোন রকমে ধামা চাপা দিতে ছাত্রীর পরিবারের উপর চাপ সৃষ্টি করছেন কিছু সমাজপতি। পুলিশ, মামলা, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখা থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এ-) পেয়ে উত্তীর্ণ হয়েছে দরিদ্র পরিবারের ওই কলেজ ছাত্রী। কলেজে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত একই গ্রামের বাসিন্ধা মুগল আলীর বখাটে ছেলে পছন্দ আলী। প্রস্তাবে রাজি না হওয়ায় গত এক বছর ধরে ছাত্রীটিকে উত্যক্ত করে আসছে ওই বখাটে। এক সময় ছাত্রীর মুঠোফোনটি চুরি করে নিয়েছিল ওই বখাটে। বিষয়টি বখাটের মা বাবা সহ তার স্বজনকে একাধিকবার জানালেও তারা কোন পাত্তা দেননি। ছাত্রীর পরিবার অসহায় ও দরিদ্র হওয়ায় উল্টো তাদেরকে শাসানো হয়েছে। গত শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসত ঘরে ফিরছিল ওই কলেজ ছাত্রী। ছাত্রীর মা তখন এশার নামাজ পড়ছিলেন। পাশের ঘরে তার বড় বোন সাংসারিক কাজ করছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা পছন্দ আলী ও তার চাচাত ভাইয়েরা পেছনের দিক থেকে জাবরে ধরে কলেজ ছাত্রীর মুখে কাপড় ছাপা দেয়। পরে তাকে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে বখাটেরা ধর্ষনের চেষ্টা করে। কলেজ ছাত্রীর দস্তাদস্তি ও আর্তচিৎকারের কারনে ধর্ষন করতে ব্যর্থ হয়ে তারা ধারালো ছুঁড়া দিয়ে উপর্যপুরি আঘাত করে গুরুতর জখম করে। ছাত্রীর পড়নের সকল কাপড় চোপড় ছিড়ে ফেলে। এতে করে ছাত্রীর দুটি স্তন সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্বক জখম হয়। তার স্বজনরা দৌড়ে গিয়ে তাকে মুখ বাঁধা ও রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সরাইল হাসপাতালে ভর্তি করার পর ছাত্রীর ডান স্তনে ১২টি, বাম উরুতে ৪টি, বাম হাতে ২টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া মাথার একাধিক জায়গায় আঘাত পাওয়ায় ব্যান্ডিজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর পুরো ঘটনার বর্ননা দিয়ে আহত কলেজ ছাত্রী বখাটে পছন্দ আলী সহ সকলকে চিনতে পারার কথা জানিয়েছে। সরাইল হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত উপজেলা চিকিৎসা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া ছাত্রীর শরীরে ১৮টি সেলাই দেওয়ার কথা স্বীকার করে বলেন, আহত ছাত্রী এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। আরো কয়েকদিন চিকিৎসা দেয়ার পর বুঝা যাবে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ঘটনার নায়ক বখাটে পছন্দ আলী, তার দুই চাচাত ভাই তৈয়ব আলী (২৫), মারফত আলী (২২), নালিশের পর বিষয়টিকে পাত্তা না দেওয়ায় বখাটের বাবা মুগল আলী (৪৫) ও মা হনুফা বেগম (৪১) কে আসামী করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পছন্দ আলী আগে থেকেই উগ্র ও লম্পট স্বভাবের। পরিবারের কারো কথা শুনত না সে। এ ঘটনাটিকে কোন রকমে ধামা চাপা দিয়ে চরিত্রহীন লম্পট পছন্দ আলীকে বাঁচানোর জন্য স্থানীয় কিছু মাতাব্বর কলেজ ছাত্রীর পরিবারের উপর একের পর এক চাপ সৃষ্টি করছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, ঘটনার পরই সেখানে পুলিশ পাঠিয়েছি। সকল আলামত উদ্ধার করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।     
 

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে