রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সরাইলের ইউএনও

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকার  প্ররিদর্শন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত । সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

খবর নিয়ে জানা যায়, পানিশ্বর ইউনিয়ন এর পালপাড়া এলাকা প্রতিদিন মেঘনা নদীর ভাঙ্গনের শিকার হচ্ছে নদীর তীরবর্তী মানুষ । নদীর অব্যহত ভাঙ্গনে অনেক পরিবারের বসত ঘরবাড়ি, চাতাল কল, ফসলী জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। প্রসঙ্গত: গত রোববার গভীর রাতের হালকা ঝড় ও বৃষ্টির কারনে সেখানকার পাল পরিবারের ৩টি বসত বাড়ি নদী গর্ভে চলে গেছে। আরো অনেকে এখন আতঙ্কে সময় পার করছেন  খবর পেয়ে নদী ভাঙ্গন এলাকার অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত ।

এসময় তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সরজমিনে নদী ভাঙ্গনের জায়গাগুলো দেখানো হয়েছে  এবং বলা হয়েছে যাতে করে সরাইল পানিশ্বর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা গুলোতে ভাঙ্গন প্রতিরোধের কাজ দ্রত করা যায় । তিনি আর বলেন জেলা প্রশাসক মহদয়কে নদী ভাঙ্গনের কথা জানানো হয়েছে এবং কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে ।পরিদর্শনের সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম,পানিশ্বর ইউনিয়ন চেয়ারম্যান দীন ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্যগন এবং এলাকাবাসি ।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল