মোবাইলে প্রশ্নফাঁসের দায়ে এসএসসি পরীক্ষার্থী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড ফোন সাথে রাখা ও সেই ফোনে প্রশ্নফাঁসের আলামত পাওয়ার দায়ে দীপ কুমার দাস  নামে এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশ কাছে সোর্পদ করে কেদ্রের কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি পরীক্ষার হল থেকে তাকে আটক করা হলেও দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আটককৃত পরীক্ষার্থী উপজেলার অরুয়াইল ডাকপাড়া এলাকার দিলিপ কুমার দাসের ছেলে ও অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রের পরিদর্শক সূএে জানান, কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে সকাল ৯টা ৫৫ মিনিটে ১০৩ নম্বর হলের কক্ষ দায়িত্বে থাকা শিক্ষক মো. লোকমান হোসেন  ছাত্রদের দেহ তল্লাশী করেন। এসময় দীপ কুমার দাসের পকেটে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। এসময় মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখা হলে আজকের প্রশ্নও সেখানে রয়েছে।
তাক্ষৎণিক  তাকে পুলিশের কাছে দিয়ে একটি অভিযোগ  দেয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া  জানান, দীপকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া মোবাইলে প্রশ্নফাঁসের আলামত রয়েছে। তদন্ত স্বাপেক্ষে  তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির