রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গ্রামের রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আজ সোমবার কুট্টাপাড়া গ্রামের জ্বিনহাটিতে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসীরা জানান, কুট্টাপাড়া গ্রামের জ্বিনহাটির বাসিন্দা মিজান মিয়া তার বাড়ির পাশের রাস্তা ও ড্রেন ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে একই পাড়ার সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া এতে বাঁধা দেন। এই নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিস্তীর্ণ জমিতে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। অন্যান্য আহতরা গ্রেপ্তার এড়াতে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা