,

অরুয়াইলে উপজেলা সেনিটারি ইন্সপেক্টরের ভেজাল বিরোধী অভিযান

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল বাজারে রোববার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালায় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গৌরপদ সাহা।

এসময় তিনি বিভিন্ন খাদ্যের দোকান, মুদি দোকান এবং ষ্টেশনারী দোকানে ভেজাল বিরোধী অভিযান চালান।পরে তিনি দুধ বাজারে অভিযান চালিয়ে দুধে ভেজাল দেয়ার দরুন প্রায় ২০ লিটার দুধ ধংস করায় বিক্রেতাকে দিয়ে। পুনরায় যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সকল দুধ বিক্রেতাকে সতর্ক করেন।

একটি ষ্টেশনারী দোকানে অভিযান চালানোর সময় খাদ্য নিরাপত্তা আইনে নিষিদ্ধ “বেবী ওয়ান” নামে কয়েকটি দুধের কৌটা পাওয়া যায় সাথে সাথেই কৌটাগুলো ধংস করা হয় এবং এই শিশু খাদ্য যেন কেউ দোকানে না রাখেন কারন এই খাদ্য সরকার কতৃক নিষিদ্ধ করা হয়েছে এতে ক্ষতিকর পদার্থ পাওয়া যায় গেছে বলে এ বিষয়ে সতর্ক করেন সকলকে।

পরে মুদি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সেমাই, সফট ড্রিংকস পাওয়া যায়, এগুলো ধংস করে নদীতে ফেলে দেয়া হয়। পরে তিনি সকল দোকানীদের উদ্দেশ্য করে বলেন কোনভাবেই যেন দোকানে রং মেশানো ড্রিংকস এবং বি এস টি আই অনুমোদন ছাড়া কোন পন্য বা শিশু খাদ্য যেন দোকানে না রাখা হয়,এই বিষয়ে সকলকে সতর্ক করেন। তিনি আরো বলেন আজ আমি কোন রকম জরিমানা করলাম না পরে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে