র‌্যাবের অভিযানে ২০০ কেজি গাঁজা  উদ্ধার, দুইজন আটক

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা নামক স্হানে পিক ভ্যান থেকে অভিনব কায়দায় পাচারের সময় ২০০কেজি গাঁজা উদ্ধার করে  র‌্যাব-১৪সদস্যরা। আজ রোববার সকালে তাদের এই অভিযানে মাদক পাচারের দায়ে চালকসহ  দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মান্নান মিয়ার ছেলে  ইছাহাক মিয়া(২৮) ও একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ জুয়েল(২৬)।
র‌্যাব-১৪, সিপিসি-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  আগে থেকে অবস্হান নিয়ে  চান্দুরা এলাকায় হাইওয়ে রাস্তার উপরে  ঢাকা মেট্রো-ন- ১৮-৭৫৬৫ পিকআপটিকে আসতে দেখে থামার সংকেত দিলে  সংকেত অমান্য করে চলে যায়।পরে তাৎক্ষণিক পিকআপটির পিছু ধাওয়া করে  সরাইল থানাধীন খাটিহাতা বিশ্বরোড মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পিকআপটিকে আটক করি। এসময়   আটক কৃতদের  জিজ্ঞাসাবাদের মাধ্যমে পিকআপটি তল্লাশী করে অভিনব  ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপের আনুমানিক মূল্য ৩৫,০০,০০০/- (পয়ঁত্রিশ লক্ষ) টাকা।
র‌্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ মাদকসহ দুই ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সরাইল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির