বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

B Baria Mapসরাইল প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ূব খানের সভাপতিত্বে এক জরুরী সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে উপস্থিত সাংবাদিকদেরকে ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জয়নাল উদ্দিনের নেতৃত্বে একদল যুবক উঙ্খৃলভাবে প্রেসক্লাবে ঢুকে সংবাদ পরিবেশন না করতে হুমকি দিতে থাকে। পাশাপাশি উপস্থিত ৩০/৪০জন যুবক অশালীন ভাষায় সাংবাদিকদের গাল-মন্দ করাসহ প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুরের হুমকি দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক জরুরী সভায় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এ ঘটনার ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠ বিচার না হলে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের রাজনৈতিক কর্মকান্ডসহ সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত হয়। 
উল্লেখ্য শনিবার দুপুরে সরাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ইকবাল আজাদ স্মৃতি পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা আহ্বান করা হয়। আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সংবাদ প্রকাশ না করার জন্য ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো: জয়নাল উদ্দিনের নেতৃত্বে ৩০/৪০ জন উশৃংখল যুবক প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে উপস্থিত সাংবাদিকদের অশ্লীল ভাষায় হুমকি দিয়ে প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুরের হুমকি প্রদান করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনার প্রেক্ষিতে  সন্ধ্যার পর প্রেসক্লাবের জরুরী সভায় প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ূব খানের সভাপতিত্বে জরুরী সভা হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ মুসা, শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদু, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ মাসুদ, তৌফিক আহম্মেদ তফছির, মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে