সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। শনিবার মাঝরাতে রাতে উপজেলার শাহবাজপুর কান্নু মিয়া সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামন ফকির, ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের দাবী প্রতিপক্ষের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি কার্তুজ, চারটি ব্যবহ্নত খোঁসা, দুইটি রামদা, দুইটি বল্লম উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনর ছেলে আবুল বাশার (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এন্তা ডাকাত ওরফে ওহাব (৩২)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, শুক্রবার দিনগত মাঝরাতে দুই ডাকাতকে আটকের পর তাদের কাছে স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে শনিবার রাতে তাদের দেয়া তথ্য মতে ডাকাতির বাকী লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযানে গেলে পুলিশের উপস্হিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশের উপর গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। প্রতিপক্ষের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহত ওহাব এর বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির ছয়টি মামলা রয়েছে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা