,

হাইওয়ে পুলিশের হাতে  ২০০০পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ২০০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে আটক করেছে। মঙ্গলবার বিকাল সোয়া পাচঁটার দিকে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার বালিহাতা গ্রামের রুবেল মিয়া( ৩০) ও তাঁর স্ত্রী তানিয়া সুলতানা (২৭)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের  সরাইল বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে মাদক ব্যবসায়ী ও পাচাঁরকারী রুবেল  ও তার স্ত্রী তানিয়া কে আটক করা হয়। সে সময় তাদের হাতে থাকা কালো কাপড়ের ব্যাগে ও শরীরের অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদক নিয়ে যাএী বেশে ঢাকা যাচ্ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: নিজাম উদ্দিন ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে