সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের  শীতার্তদের মাঝে সিঙ্গাপুরের নাগরিক জনসনের শীত বস্ত্র বিতরণ

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা,পানিশ্বর অরুয়াইল,পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র, দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করেছে জে সিনারজি পিটিই লি: এর ম্যানেজিং ডিরেক্টর মানবতাবাদী জনসন উং। তিনি সিঙ্গাপুরের নাগরিক। গতকাল শনিবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত এমিটি ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিনের নিজ বাড়ি চুন্টায় এই শীতবস্ত্র বিতরণ করেন সিঙ্গাপুরিয়ান জনসন উং।
এ সময় উপস্থিত ছিলেন- এমিটি ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, অরুয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক সমাজের সভাপতি মো.সানাউল্লাহ ভূঁইয়া, নয়া আলোর সরাইল প্রতিনিধি শামসুল আলম,জাপা নেতা বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ কালে এক প্রশ্নের জবাবে সিংগাপুরের নাগরিক জনসন উং বলেন, এখন যেহেতু প্রচন্ড শীত তাই সরাইল এলাকার শীতার্ত মানুষ, যাদের শীত বস্ত্রের অভাব আছে তাদের শীত বস্ত্র দিয়ে সহযোগীতা করার চেষ্টা করছি।
আশা করি আমাদের মতো যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা যদি আশেপাশের মানুষদের শীত বস্ত্র ও অন্যান্য জিনিস দিয়ে সহযোগীতা করেন তাহলে অত্র এলাকা থেকে দারিদ্রতা বা প্রোপার্টি দূর হবে এবং মানুষের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।অত্র এলাকার সামর্থ্যবানদের উৎসাহিত করা এবং গরীব মানুষদের সহযোগীতা করাই আমাদের উদ্দেশ। জনসন উংয়ের হাত থেকে শীত বস্ত্র পেয়ে মতি মিয়া খুশি হয়ে বলেন, “আমরার দেশে অনেক বড় লোক আছে।
আমরা শীতে কষ্ট করি, তারা আমাদের দিগে ফিরেও চায়না। এই বিদেশী লোক আমরারে কম্বল দিয়া শীতের কষ্ট দুর করছে। আমরা তার জন্ন দোয়া করি।আল্লা তারে অনেক দিন বাচাক”।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা