,

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ তৈরির সরঞ্জাম উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবা ও নকল ইয়াবা তৈরির সরঞ্জামসহ আমির আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত গভীররাতে উপজেলার বৈশামোড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আমির ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমির আলীর বাড়িতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিরকে আটক করা হয়। এছাড়া নকল ইয়াবা তৈরির পাউডার ও রংসহ অন্যান্য সরঞ্জাম এবং একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ডেমু ট্রেনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং শহরের পুনিয়াউট এলাকা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ কাকুলি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে