,

হেফাজত আমির আল্লামা আহমদ শফীর আপওিকর ছবি পোস্টের দায়ে আটক ১

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট দেয়ায় অভিযোগে আবু সালেক (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সালেক ওই উপজেলার ঘাগড়াদুর গ্রামের মৃত আবদুল হানিফের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে  জানান, ফেসবুকে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট দেয়ার ঘটনায় আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ্ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। পরে দুুুপুরে আবু সালেককে গ্রেফতার করে বিকালে আদালতে পাঠানো হয়।

এর আগে আল্লামা শফীর সাক্ষাতের ছবিতে ব্যাঙ্গাত্মক উক্তি লিখে ফেসবুকে পোস্ট করেন আবু সালেক। পরে বিষয়টি  আলেম-ওলামাদের নজরে আসলে তাদের পক্ষ থেকে সরাইল থানা পুলিশকে অবহিত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে