সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমী বৃষ্টিতে সরাইলে সরিষা চাষীদের ব্যাপক ক্ষতি 

news-image
বিশেষ প্রতিনিধি : গত দুই দিনের মৌসুমী  বৃষ্টিতে সরাইল পজেলার,পাকশিমুল,অরুয়াইল,চুন্টা,
চাতলপাড়,পানিশ্বর ইউনিয়নসহ বেশ কয়েকটি স্হানে  সরিষা ক্ষেত প্রায় ৭০ ভাগ বিনষ্ট হয়ে গেছে।
কৃষকের মাথায় হাত মুখে দীর্ঘশ্বাস। বৃষ্টির দুইদিন আগেও সরিষা চাষীদের মুখে হাসি ছিল। অসময়ে প্রকৃতির বৈরীতার শিকার হয়ে ক্ষতি গ্রস্থ হয়েছে সরাইলের শত শত সরিষা চাষী। যে কারণে বাম্পার ফলন হওয়ার পরও সরিষা চাষের লক্ষ্যমাত্রা অর্জন দারুণ ভাবে ব্যাহত হবে।
সরাইলের কৃষকেরা বোরো আবাদের আগে একই জমিতে সরিষা চাষ করে। এই সরিষা চাষ করে কৃষকেরা বোরো আবাদের খরচ উঠিয়ে নেয়। যার ধারাবাহিকতায় এবছরও তারা আগাম সরিষা চাষ শুরু করে। কিন্তু প্রকৃতির বৈরিতায় বিধি হয় বাম। তাই অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে। সরিষার বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে এ বছর লোকসানের মুখে পড়তে হবে সরাইলের কৃষকদের।
এবিষয়ে বড়ই চারা গ্রামের সরিষা চাষী হুমায়ুন মিয়া বলেন, বৃষ্টির কারণে সরিষার ফলন ক্ষতি গ্রস্থ হয়েছে। বৃষ্টিতে আমার সব সরিষা ক্ষেত নষ্ট হয়ে গেছে।
সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, দুই দিনের প্রবল বৃষ্টিপাত প্রান্তিক ও ক্ষুদ্র সরিষার চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষেতে পানি জমে থাকলে সরিষার গোড়ায় পঁচন ধরে যাবে । সরিষা গাছে বিভিন্ন রোগের আক্রমণ ঘটবে।
ফলে টার্গেট মাফিক উৎপাদিত সরিষা তুলতে বেগ পেতে হবে চাষিদের। অনাকাংখিত প্রবল বৃষ্টির কারণে চাষিদের মাথায় হাত পড়েছে। মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে, থৈ থৈ পানিতে ভাসছে সরিষা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা