বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হয়েছে

news-image

সরাইল প্রতিনিধি : এবার কোন প্রকার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছাড়াই সরাইল উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা- ২০১৭ শেষ হয়েছে। বিশেষ করে এবার সরাইল উপজেলার অরুয়াইল -পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ীর স্কুলের সকল ছাত্র/ছাত্রী সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে । পরীক্ষা চলাকালীন কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জানা যায় -এবার পরীক্ষায় কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। খুব সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অরুয়াইল পাকশিমুল ইউনিয়নের অভিভাবকেরা জানান -এবারের পরীক্ষা ঝুট- ঝামেলা ছাড়াই খুব সুন্দর ভাবে পরিচালিত হয়েছে। শিক্ষক নেতা আসিফ ইকবাল খোকন বলেন- এবার কোন বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রশ্নপত্র ফাঁসের কেলেংকারী ছাড়াই ইনশাল্লাহ পরীক্ষা শেষ করেছি।