,

ইসলামের শক্ররা ইসলামের নামে জঙ্গিবাদে লিপ্ত হচ্ছে-এডভোকেট জিয়াউল হক মৃধা

news-image

সরাইলের দেওড়ায় শেষ হয়েছে দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন। দেওড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন শুক্রবার ছিল গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজুল হক ভূইয়া, এভিয়েশন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন জুম্মন চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রহমত হোসেন, অধ্যাপক ইমরুল কায়েস মৃধা বিদ্যুৎ , শাহজাদাপুর ইউপির সদস্য আলী রাজা, মিছির আলী প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজাদাপুর ইউপির সাবেক চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছায়েফ উল্লাহ ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওড়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আরাফাত উল্লাহ ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন দেওড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পদক নজরুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনক্যের কারণে বিশ্বে আজ মুসলমানরা নিন্দিত। ইসলামের শক্ররা ইসলামের নামে জঙ্গিবাদে লিপ্ত হচ্ছে। সত্যিকার অর্থে এরা মুসলমান নন। সাম্রাজ্যবাদ শক্তিতে লালায়িতরা বিশ্বে অশান্তি, সন্ত্রাস সৃষ্টি করছে। আর এর জন্য মুসলমানদের দায়ি করা হচ্ছে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে এমপি হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া মাদরাসার মেধাবী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন এমপি। এমপি মাদরাসার উন্নয়নে দুই লাখ টাকা , তিন বান টিন ও এর সঙ্গে আরও নয় হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। পরে দেশের ইসলামী চিন্তাবিদদের ওয়াজ ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে