সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ডাকাতের আঘাতে ব্যবসায়ী নিহত আটক ১

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার জানান, রাতে রফিকুল মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এ সময় আশরাফুল ও রফিকুল গাড়ি থেকে নামলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা রফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

ওসি আরও জানান, ডাকাতরা জেলার নাসিরনগর উপজেলার কুণ্ডা নদীর পাড়ে মাছগুলো নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও তাদের পেছন থেকে তাড়া করে সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে পিকআপ ভ্যানটি আটক করে। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা