বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল থানায় ৫ সহস্রাধিক পাখির বসবাস

sarail pic(bird), 08.09.14মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গত ত্রিশ বছর ধরে বসবাস করছে পানকৌঁড়ি নামক পাখি। থানার ভিতরে আট/দশটি গাছের মধ্যে বাসা বানিয়ে বসবাস করছে ওরা। থানাই তাদের নিরাপদ ও শান্তির স্থান। দিনে রাতে পর্যায়ক্রমে গাছের মগঢালে আয়েশে বসে থাকে পাখি গুলো। মা পাখি গুলো বসে থাকে বাসায়। ওরা আমাদের বন্ধু ও পড়শি। তবে ওদের বিষ্টার (মল) দূর্গন্ধ কিছুটা সমস্যা করে। তাই বলে ওদেকে তাড়িয়ে দেওয়া যাবে না। আমাদেকে থাকতে হবে ওরাও থাকবে। সরজমিনে ও থানা সূত্রে জানা যায়, ত্রিশ বছর আগে থেকেই থানায় বেড়ে উঠে ছায়াকড়ই, সেগুন, আম ও আকাশি নামক কিছু গাছ। ওই গাছ গুলোতে মাঝে মধ্যে এসে বসত কালো রং-এর পানকৌঁড়ি নামক কিছু পাখি। আঞ্চলিক ভাষায় এগুলোকে বলা হয় পানি খাওরি। এ পাখি গুলো এলাকার হাওর, নদী নালা, খাল বিল ও পুকুর গুলোতে ডুবিয়ে আহার করে থাকে। এদের প্রধান খাবার বিভিন্ন জাতের শামুক ও মাছ। থানার গাছ গুলো বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে পাখির সংখ্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা কিচিমিচির করে। এরা বৃষ্টির মত বিষ্টা ত্যাগ করে।  থানা চত্বর থেকে সরাতে পারেনি পাখি  গুলোকে। পুলিশ ও একাধিকবার নানা কৌশল অবলম্বন করেছে। কাজ হয়নি। এরা নিয়মিত বাসা বাঁধে। ডিম পাড়ে। বাচ্চা ফোটায়। আস্তে আস্তে বাচ্চা গুলো বেড়ে উঠে। গাছের ডালপালা বৃদ্ধি ও সম্প্রসারিত হয়ে সড়ক পেরিয়ে পাশের কয়েকটি বাড়ির ছাদের উপরে চলে গেছে। কয়েকটি টিনের ছাউনিতেও ওরা বাসা বেঁধেছে। সদর ইউনিয়নের আলীনগর, ছোটদেওয়ান পাড়া, মোঘলটুলা, সৈয়দটুলা, নতুনহাটি, বাঘাসূতা ও কুট্রাপাড়ার একাংশের স্কুল কলেজের শিক্ষার্থী মহিলা পুরুষরা এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাওয়া আসা করে। এখানে এসে ২০/৩০ গজ জায়গা পাড় হতে কিছুটা সমস্যা হলেও পাখি পরিবেশের ভারমাম্য রক্ষা করছে। অনেককে রোদ বৃষ্টি ছাড়াই শুধু এই জায়গাটি ছাতা মেলে হাঁসতে হাঁসতে পাড় হতে দেখা যায়। মজার বিষয় হচ্ছে- জায়গাটি পাড় হওয়ার সময় উপরে পাখি আছে কিনা দেখার চেষ্টা করার সময় মুখের মধ্যে বিষ্টা পড়ার অনেক ঘটনা ঘটেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ থানায় পাখির বসবাস সম্পর্কে মুছকি হেসে বলেন, পাখি গুলো পুলিশকে মনে করছে তাদের অতি আপনজন। অনেক ঝোঁপঝাড় থাকার পরও থানাই তাদের একমাত্র নিরাপদ স্থান। তাই ওরাও থাকবে আমরা থাকব মিলেমিশে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে