সরাইলের হাওরে পানির থৈ থৈ মাছের জাল খালি

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা হাওর বেষ্টিত অঞ্চল। উপজেলার হাওর গুলোতে এই ভরা বর্ষা মৌসুমে পানিতে থৈ থৈ করলেও হাওরে মাছ নেই বললেই চলে।
যেখানে দুই বছর আগে চার/ পাঁচ জন জেলে বেড়জাল দিয়ে প্রতিদিন ৩/৪ হাজার টাকার মাছ পেত। এখন সেখানে হাওর অঞ্চলের জেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানাজাল, বেড়জাল পানিতে ফেলে এক/দেড় হাজার টাকার মাছের বেশী পাচ্ছেনা। কপালে হাত তাদের।
সরাইল এলাকার কয়েকজন জেলে যারা জয়ধর কান্দির হাওরে রাত জেগে মাছ ধরেন,তারা আক্ষেপের সুরে বলেন -হাওরে পানি ভরা, মাছ নেই। এখন জনপ্রতি দুইশত টাকার মাছও পাওয়া যায়না। আগের কোন ভাল জাতের মাছ এখন পানিতে নেই।
সরাইলেরর বিভিন্ন হাওরে মাছ ধরে অরুয়াইল বাজারে বিক্রি করেন এমন কয়েক জনের সাথে অরুয়াইল বাজারে কথা বললে তারা বলেন, “সারাদিন হাওরে-বিলে মাছ মাইরা সংসার চালাতে পারিনা। আগে বিলে বর্ষার পানিতে রুই, কাতলা, বোয়াল, কালিভাউসসহ অনেক ধরনের মাছ পাওয়া যাইত। বর্তমানে ইছাপুনা, ছোটপুটি আর চান্দার গুড়া ছাড়া কিছুই পাইনা। দিনে দিনে হাওরের পানিতে বিভিন্ন প্রজাতির মাছ অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বাপ-দাদার এই জেলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছি। এখন আর বাচঁবার কোন উপায় নেই।
সরাইল সদরসহ আশেপাশের বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, এই ভরা বর্ষা মৌসুমে পুকুরের চাষ করা পাঙ্গাশ,কই,তেলাপিয়া ছাড়া চোখে পড়ার মত কোন জাতের মাছ নেই। এগুলো এখন বাজারের প্রধান মাছ। আর দু-একটা জাতের মাছ থাকলে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
অরুয়াইল বাজারের কয়েকজন মাছ বিক্রেতা বলেন, মাছ পানিতে থাকব কিভাবে। নদীতে, বিলে, হাওরে পানিতে কোন মাছ ছাড়া হয়না। আর কারেন্ট জালের কারণে ছোট থাকলে মাছ গুলো মারা পরার কারণে দিনে দিনে দেশীয় জাতের মাছ বিলুপ্ত হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির