সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামুন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার পড়ে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশের দাবি, নিহত মামুন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সরাইল থানায় দুইটি ডাকাতি মামলাসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বুধবার বিকেল ৩টার দিকে জেলার নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেফতার করে সরাইল থানায় নিয়ে আসা হয়। এসময় তার কাছ থেকে একটি দা ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে রাতে সরাইল উপজেলার দেওড়া গ্রামে লুন্ঠিত মাল উদ্ধার অভিযানে যায় পুলিশ। পথিমথ্যে তন্তর এলাকায় মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ঘটনার পরপরই মামুনের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৮ রাউন্ড গুলির খোসা ও একটি রামদা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা