সরাইলে বজ্রপাতে দুই যুবকের মৃত্য

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের কীর্তনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাণীদিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে হৃদয় (১৮) ও সাইদুর রহমানের ছেলে মামুন (১৮)। এ ঘটনায় আরও ৩/৪ জন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, বিকেলে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় হৃদয় ও মামুনসহ আরও কয়েকজন যুবক কীর্তনপাড়া এলাকার একটি খেলার মাঠে ফুটবল খেলছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হৃদয় ও মামুনের নামে এই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩/৪ জন যুবক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির