বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল -অরুয়াইল সড়কটি রক্ষণা-বেক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে !

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল-অরুয়াইল সড়কটি রক্ষণা-বেক্ষণের অভাবে অনেকটাই বিলীন হয়ে যাওয়ার পথে। এলাকাবাসি মনে করছে দ্রুত সড়কটির সংস্কার করার মার্ধ্যমে রক্ষা করা না হলে বর্ষার এই মৌসুমে স্রোতের উপর্যুপরি ঢেউয়ের আঘাতে একেবারেই বিলীন হয়ে যাবে।
সরাইল উপজেলার চুন্টা, অরুয়াইল পাকশিমুল এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় এই চার ইউনিয়নবাসীর জেলা সদরে আসা -যাওয়ার একমাত্র সড়ক এটি। প্রতিদিন এই চার ইউনিয়নের প্রায় ২৫/৩০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যানবাহনে করে জেলা সদরসহ অন্যান্য উপজেলা সদরে আসা-যাওয়া করেন। সরাইল ও নাসিরনগর উপজেলার উত্তরাঞ্চলের চার ইউনিয়নবাসীর স্বপ্নের সড়ক এটি। ২০১০ সালে হাওরের উপর দিয়ে প্রায় ১২ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি নির্মাণ করে সরকার। সড়কটি নির্মাণের ফলে জেলা ও উপজেলা সদরের সাথে হাওর অঞ্চলের চার ইউনিয়নবাসীর সড়ক যোগাযোগ ব্যবস্হা সহজ হয়। এতে করে ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ১২ কিলোমিটার সড়কের প্রায় অনেকাংশই অবস্থা এখন খুবই নাজুক। গত বর্ষার মৌসুমে পানির প্রচণ্ড ঢেউয়ের তোপে একপাশের ব্লক সরে মাটি ধসে পড়ে পাশের ফসলি জমিতে। এ বছর আবার সড়কটি সংস্কার নতুন উদ্যোগ না থাকায় এই ভরা বর্ষায় মৌসুমে সড়কটি ঢেউয়ের আঘাতে হাওরে বিলীন হয়ে যাচ্ছে।তখন জেলা সদর থেকে ভৌগলিকভাবে বিচ্ছিন্ন এই চার ইউনিয়নবাসীর যাতায়তের দূর্ভোগের সীমা থাকবে না মনে করছে স্হানীয়রা।
সরেজমিনে ঘুরে কথা হয় কয়েকজন স্হানীয়দের সাথে তারা বলেন, আমরা এই রাস্তাটি হওয়ার পর গত ৬/৭বৎসর যাবৎত উপজেলা সদর সহ জেলার সাথে কয়েক ঘন্টার মর্ধ্যে সড়ক পথে যোগাযোগ করতে পেরেছি। প্রতিনিয়ত জেলা ও উপজেলায় স্কুল -কলেজে পড়ুয়া ছাএ-ছাএী, ব্যবসার কাজে এলাকার বাসী ও চাকরিজীবী মানুষগুলো যাতায়ত করতে বেশ সুবিধা হতো। কিন্তু সংস্কারের অভাবে আমাদের একমাএ যোগাযোগের রাস্তাটি বিলীন হতে যাচ্ছে। কতৃপক্ষের সাথে যোগাযোগ করা তারা বলছেন, জেলার কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেয়েছে করবে। আসলে কাজ শুরু করতে করতে আমাদের রাস্তাটুকু হাওরে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।আমরা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি যে করেই হোক আমাদের সড়কটি যেন রক্ষা করা হয়।
এ ব্যাপারে সরাইল উপজেলা প্রকৌশলী এমদাদুল হক বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। ট্যাকনিক্যাল সমস্যার কারণে কাজ শুরু করা যাচ্ছেনা।

এ জাতীয় আরও খবর