বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মোটর সাইকেল চাপায় সাইকেলারোহী নিহত

accedentনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল চাপায় আতর আলী (৫৫) নামে এক সাইকেলারোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতর আলী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আতর আলী সাইকেলযোগে নিজবাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছা মাত্র মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি একটি অটোরিক্সাকে অতিক্রম করতে গিয়ে সাইকেল আরোহী আতর আলীকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকাবাসী মোটর সাইকেলটি আটক করে। তবে এর চালক পালিয়ে গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, মোটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক