মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের যাত্রীদের পাড়াপাড় স্বাভাবিক থাকবে।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ওই দেশের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মৌখিকভাবে বাংলাদেশি ব্যবসায়ীদের জানান তারা।











