,

সরকার খেলাদোলার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে —-এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি

Brahmanbaria-mp-বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গলানিয়ায় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে গলানিয়া যুব সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাদোলার কোন বিকল্প নাই, বর্তমান সরকার খেলাদোলার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্থবায়ন করছে।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও সাবেক ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, কালিকচ্ছ ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুজিবুর রহমান, কালিকচ্ছ ইউপি জাতীয় পার্টির সভাপতি তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টির সরাইল উপজেলা সম্মেলন প্রস্তুতী কমিটির সদস্য সচিব এমদাদুল হক সালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শরিফ মৃধা, ইসমাইল খা, বাউল শিল্পী দূর্গা চরন দাস, ছানা মিয়া, নাজমা বেগম, জাকির হোসেন, জসীম উদ্দিন, দুলাল সূত্রধর, মো: ওয়াসিম খান, সুনিল সেন, সাত্তার মিয়া, জামাল মিয়া, অলি মিয়া, চাকন মিয়া সজ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

খেলায় রংধন যুব সংঘ ২-০ গোলে সূর্যমোখী যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়েছে। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন লোকমান হোসেন।  খেলা পরিচালনা করেন আবু আহাম্মদ মৃধা।টুর্ণামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।
পরে প্রধান অতিথি পুরস্কার বিতরন করেন।

সুত্রঃ newsbrahmanbaria

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর