,

জায়গা বিরোধের জের ধরে সরাইলে বৃদ্ধকে কুপিয়ে জখম

sorail2বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে মো.আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই বৃদ্ধকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায় পূর্ব কুট্টাপাড়া গ্রামের আব্দুল লতিফের সাথে বসতবাড়ির জায়গা নিয়ে কয়েক মাস ধরে প্রতিবেশী ইয়ার হোসেনের (৪৫) বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। কিছুক্ষন পর ইয়ার হোসেন তার লোকজন নিয়ে দা বল্লম ও লাঠিসোটা নিয়ে আব্দুল লতিফের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আব্দুল লতিফের ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তার স্ত্রী নুরুন্নাহার (৫৮),ছোট ছেলে মাসুম মিয়া (২২) ও পুত্র বধূ সানিয়া বেগমকে (২২) ও পিটিয়ে আহত করে। আব্দুল লতিফকে সঙ্গাহীন অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল লবিফের ডান হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ