,

আখাউড়ায় মুক্তিযোদ্ধা সরমিলার বসত ঘরটি এখনো হয়নি সংস্কার ! জীবনে ঝুঁকি নিয়ে থাকছে বসত ঘরে

news-image

নিজস্ব প্রতিনিধি : আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামে জরাজীর্ণ ঘরে মেয়ে ও নাতিসহ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস তিনি করছেন। বিভিন্ন সময়ে ঝড় ও ভূমিকম্পে সরমিলার বসতঘরের মাটির দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে ও কয়েকেটি স্থানে বড় বড় ফাটল ধরেছে। ভাঙা স্থান চট দিয়ে ডেকে কোনো রকমে বাস করছেন তিনি। অর্থের অভাবে মেরামত করতে পারছেন না। একটু বৃষ্টি হলেই পুরো ঘরটি ভিজে যায়। যে কোনো সময় মাটির দেয়াল ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। উপজেলার ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণের জন্য গঠিত কমিটি যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। ওই তালিকায় সরমিলা দেবের নামও রয়েছে। তালিকাটি ২০১৫ সালের ১৫ অক্টোবর আখাউড়ার ইউএনওর কার্যালয় থেকে পাঠানো হয় জেলা প্রশাসককের কার্যালয়ে। দীর্ঘদিন বিষয়টির সুরাহা না হওয়ায় মুক্তিযোদ্ধা সরমিলা আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের দ্বারস্থ হন। গত বছরের ১১ মে সংশিল্গষ্টদের মন্ত্রী নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। মন্ত্রীর নির্দেশের প্রায় ৯ মাস হলেও সংশ্লিষ্টরা কোনো ভূমিকা নিচ্ছেন না এ বিষয়ে। মুক্তিযোদ্ধা সরমিলা দেব বলেন, আমার এক মেয়ে ও নাতিকে নিয়ে এ ঘরে কষ্টের মধ্যে আছি। উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার মো. আবু সাইয়িদ মিয়া বলেন, এ বিষয়ে বেশ কয়েক বার জেলা প্রশাসকের কার্যালয়ে জানানো হলেও কোনো কাজ হয়নি। আখাউড়ার ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে