,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যু কেন্দ্রটি দেড় হাজার মেগাওয়াটে উন্নীত হতে যাচ্ছে আর এটি দেশের বৃহওম একটি  বিদ্যু উৎপাদন কেন্দ্র । বুধবার  সকাল  ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নবনির্মত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ)’ উদ্বোধন করবেন।

নতুন এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়াবে দেড় হাজার মেগাওয়াট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বিদেশি ঋণ সহায়তায় গত ২০১৩ সালের ১৪ মার্চ শুরু হয় ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) নির্মাণ কাজ।
প্রায় ৩ হাজার ৭৯২ কোটি টাকা ব্যয়ে ৪০ মাসে নির্মিত হয়েছে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্টটি। এর মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল রয়েছে ৪৪৪ কোটি টাকা। এ পাওয়ার প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষে গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) প্রকৌশলী আজিত কুমার সরকার জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সাউথ) উদ্বোধনের মধ্য দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দেড় হাজার মেগাওয়াটে দাঁড়াবে।
এছাড়া আগামী জুন মাসের মধ্যেই নির্মাণাধীন আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উৎপাদনে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে