সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় সড়কও জনপদের জায়গায় গজিয়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রসাশন। সোমবার দিনভর অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।মহাসড়কে দীর্ঘদিন যাবত নিয়মনীতির তোয়াক্কা না করে জায়গা দখল করে দুইপাশেই গড়ে উঠেছে অসংখ্য দোকান ।
এতে অনেক সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা আর তাতে  কারো না  কারো মৃত্যুও হচ্ছে। এদিকে সড়কও জনপদ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও অবৈধ স্থাপনা গড়ে ওঠে।কিছু দিন আগে দোকনদারকে নিজ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ দখলকারিরা নিজ থেকে তা সরিয়ে না নেওয়ার কারণে সোমবার সকাল থেকে বুলডোজার ব্যবহার করে প্রশাসন। এতে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।এ উচ্ছেদ অভিযানে সরাইল ও জেলা সদর থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়কও জনপদের উপ-সহকারি পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান তৈরি করায় এ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী