জমি ফেরত না পেলে অরুয়াইল পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হবে..পুলিশ সুপার

police superবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পি পি এম বলেছেন সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ৪৪ শতাংশ সরকারি জমি দখলদারদেরই ফেরত দিতে হবে। ওই জমি ফেরতের জন্য পুলিশ কোন উদ্যোগ নিবে না। প্রয়োজন হলে অরুয়াইল থেকে পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হবে। মঙ্গলবার সরাইল থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান,সহকারি পুলিশ সুপার শাহ আলম বকাউল, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ,ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক মো. বদর উদ্দিন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চুন্টা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পানিশ্বর ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এস আই) মো. কামরুজ্জাসান। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির