,

সরাইল থানা রাস্তাটির বেহাল অবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সরাইল অন্নদা হাই স্কুলের মোড় হইতে ভায়া সরাইল থানা হয়ে পাঠান পাড়া মোড় পর্যন্ত এই রাস্তাটির বেহাল অবস্থা। দেখার যেন নেই কেউ। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। এই রাস্তাটি কয়েক বৎসর পরপর যদিও পিচঢালাইয়ের মাধ্যমে মেইন্টিন্যান্সের কাজ করা হয় কিন্তু কয়েক মাস যাবার পর আবার পুনরায় আগের জায়গায় চলে আসে। মেইন্টিন্যান্সের নামে যে কাজ করা হয় তাহা মানসম্মত নয় বিধায় জনগণের ভোগান্তির যেন নেই শেষ। বৃষ্টি হলেই জলাবদ্ধতা সহ রয়েছে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। ফলে ব্যহত হচ্ছে মানুষ ও যান চলাচলের। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৮/১০টি গ্রামের হাজার হাজার মানুষের চলাফেরা। এছাড়াও রয়েছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত। বড় বড় গর্তের কারণে প্রায়ই দূর্ঘটনার শিকার সাধারণ জনগণ। রাস্তার পাশে পানি নিস্কাষণের জন্য নেই পর্যাপ্ত ড্রেইন। যে সকল স্থানে পানি নিস্কাষণের ড্রেইন আছে তাহাও রাস্তা থেকে অনেকটা উঁচু। যে পানি নিস্কাষণ হওয়ার কথা ড্রেইন দিয়ে, সেই পানি যাচ্ছে রাস্তা দিয়ে। ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেনিং যদি হয় এমন তাহলে রাস্তা থাকবে কেমন? এদিকে সরাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, বিস্তারিত বাহিরে টাংগানো অবস্থায় আছে। এরচেয়ে বেশি কিছু জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া গিয়ে জানতে হবে। এই রাস্তাটি অতি জরুরি ভিত্তিতে পুনরায় পূর্ণসংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসী দাবি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে