ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সহকারী হাই কমিশনারের কালীবাড়ি মন্দির পরিদর্শন

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সৌমনাথ হাওলাদার ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী দক্ষিন কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন। তিনি সিলেট থেকে চট্রগ্রাম যাবার পথে ব্রাহ্মনবাড়িয়ায় যাত্রা বিরতি দেন। আজ শনিবার দুপুরে তিনি মন্দির পরিদর্শন করতে আসলে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পূজারীরা তাকে স্বাগত জানান। তিনি মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় সাংবাদিকরা মন্দিরের দেওয়াল নির্মাণ কাজের সময় একটি অপ্রীতিকর ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ছোট খাট ঘটনায় সব জায়গাই ঘটে এটি স্থানীয় প্রশাসনের বিষয়।

 

এ জাতীয় আরও খবর