,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসি মালিককে জরিমানা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে চার ফর্মেসি মালিককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে এ জরিমানা করা হয়।বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানুর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে খৈয়াম ফার্মেসিকে ৩ হাজার, আহসান ফার্মেসি ৩ হাজার, হাবিব মেডিকেল হলকে ১ হাজার ও সততা মেডিকেল হলকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানুর আলম জানান, অভিযানে সব ফার্মেসি মালিককে সর্তক করা হয়েছে, যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ তারা না রাখেন। অভিযানে জেলা ড্রাগ সুপার শংকর কুমার ও প্রবণ কুমার সাহা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে