,

নাসিরনগরে সংর্ঘষে ৪০ জন আহত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছে। ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।। তবে এ বিষয়ে কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। কাউকে গ্রেফতারও করা যায় নি।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। টাকা নিয়ে বিরোধ মেটাতে গ্রামের সর্দার-মাতাব্বুরা আজ মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজন ও আক্কাছ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপি এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন(৩৫) সোহেল মিয়া(৩৩), মঞ্জু মিয়া (২৭) শরীফ মিয়া(৩২)নুরুল ইসলাম(৩৪)সাইফুল ইসলাম(৪৩)এনায়েত মিয়া(৩০)সহ প্রায় ১৫জন জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এরির্পোট লেখা পর্যন্ত মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে