,

বাঞ্ছারামপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখন ও নির্মাণ করা হয়নি শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ঘোষনা করা হলে ও বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শহীদ দিবস পালন করতে সমাস্যার সৃষ্টি হচ্ছে শিক্ষাথীদের । যে সব প্রতিষ্টানে শহীদ মিনার নেই সেই সব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কলাগাছ অথবা বাঁশ দিয়ে শহীদ মিনার তৈরী করে শহীদ দিবস পালন করে । বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ জানান বাঞ্ছারামপুরে ৫টি কলেজ,২১টি হাই স্কুল,৯টি মাদ্রাসা রয়েছে । তার মধ্যে ৯টি হাই স্কুল এবং ৮টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। উপজেরা শিক্ষা অফিসার মোঃ নৌসাদ মাহমুদ জানান ১৩৬টি প্রাইমারী স্কুলে এবং ৫২টি কিন্ডার গার্ডেন স্কুলের একটিতে ও শহীদ মিনার নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শহীদ মিনার থাকার কথা থাকলে ও বিশেষ করে মাদ্রাসায় ও প্রাইমারী স্কুলে শহীদ মিনার না থাকায় কঁচিকাচা শিশুরা শহীদ মিনারের সাথে কোন পরিচয় নেই,তারা জানেনা এ দিবসটি প্রকৃতপক্ষে কি । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার প্রয়োজন বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা । এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সাথ যোগাযোগ করলে তিনি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানকে তাগাদা দেয়া হবে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে