সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অগ্নিবীণা স্কাউট্স গ্রুপের দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট্স গ্রুপের ২ যুগ পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রেলওয়ে স্কুল কলোনীতে গ্রুপ কার্যালয়ের সামনে প্রার্থনা সঙ্গীত শেষে জাতীয় ও গ্রুপ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন ও কর্মসূচির শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আখাউড়া রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কাজী হান্নান খাদেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম। প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন মো. তানজিদ, সুহেব, সিয়াম। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও বিকালে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছলেন স্কাউটার মোতালেব হোসেন সেন্টু, জাবেদ হোসেন, মুরাদ হোসেন, পিনসি আক্তার, আক্তার মিকু সহ শতাধিক কাব, গার্লস ইন কাব ও স্কাউটার।  বিকাল ৪টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত থাকবেন আখাউড়া রেলওয়ে নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, রেলওয়ে জেলা স্কাউট সম্পাদক আহসান কবির লিটন ও রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রকিব আহম্মেদ খাদেম। উল্লেখ্য, ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারী উডব্যাজার মোস্তাক আহহমেদ খাদেম টিটু অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট্স গ্রুপ প্রতিষ্ঠা করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী