বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের আহবায়কের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মোঃ মনির হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে আজ শুক্রবার সকাল ১০ টায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর ব্রাহ্মনবাড়িয়ার পুনিয়াটস্থ বাস ভবনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ শে জানুয়ারী বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কালে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন সহ বেশ কয়েকজনকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। এরই প্রতিবাদে আজ ব্রাহ্মনবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী আজ্জম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কেন্দীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের দমন পীড়ন মামলা হামলা ও গণ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনের জন্য তৈরি হওয়ার জন্য নেতা কর্মীদের আহবান জানানোর পাশাপাশি জেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মোঃ মনির হোসেন,সুহিলপুর ইউনিয়ন যুবলদের সভাপতি বিল্লাল মোল্লা সহ সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

উক্ত সভায় বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, তিনি বর্তমান সরকার ও পুলিশ বাহিনীর নির্মম নির্যাতনের তীব্র সমালোচনা করে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান, এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন ,এডঃ মোঃ জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহবাহক তানিম শাহেদ রিপন , সদস্য সচিব এডঃ আরিফুল হক মাসুদ , জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামিম মোল্লা ও সাধারন সম্পাদক ইয়াসিন মাহমুদ।

বক্তারা তাদের বক্তব্যে সরকার বিরুধী আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপি সহ সহযোগি সংগঠন গুলোকে ঢেলে সাজানোর উপর গুরুত্বারোপ করেন এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব মুমিনুল হক মোমিন, পৌর বিএনপির সভাপতি এডঃ মোঃ শফিকুল ইসলাম, মহিলা দলের সাধারন সম্পাদক মোছাঃ খুসপি আরা ও মোছাঃ শামছুন্নার বেগম। জেলা যুবদলের অন্যতম সদস্য আতিকুল হক জালাল মোঃ হানিফ সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন । সভায় সমাপনী বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদর থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী আজ্জম তিনি তার বক্তব্যে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি প্রতিবাদ সভায় আগত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ