সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে খাল দখলের দায়ে ৩ জনের কারাদণ্ড

news-image

সরাইলে ভ্রাম্যমাণ আদালত এক নারীসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে। দণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের আহাদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫), একই গ্রামের আমীর আলী (৫০) ও আলী হোসেন। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোমেনা বেগমকে ৭ দিন, আমীর আলী ও আলী হোসেনকে এক মাস করে দণ্ড দেয়া হয়েছে। তাদেরকে সরাইল থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ঘরেরপাড় এলাকার সরকারি একটি খালের প্রায় ৩০ শতাংশ জায়গা ওই তিনজন দখলে নিয়ে মাটি দিয়ে ভরাট করে ফেলেন। গত এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা ওই জায়গা দখলমুক্ত করে মাটি সরানোর জন্য নোটিশ করেন। কিন্তু তাঁরা তাতে কর্ণপাত করেননি। গত শুক্রবার রাতে নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ডেকে পাঠান। এর পর তারা দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের থানা আজতে আটক রাখা হয়েছে। গতকাল সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হবে।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী