বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহওর জুমার জামাত অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার  ঐতিহাসিক ১০৪ তম মহা সম্মেলনে যোগ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহম্মদ শফি। শুক্রবার তিনি বিকাল তিনটার দিকে হেলিক্যাপ্টার যোগে ব্রাহ্মণবাড়িয়া আসেন। সেখান থেকে সরাসরি সম্মেলনে যোগ দেন।  তিনি তার বক্তব্যে  বলেন, সাধারণ মানুষের ঈমান আক্কিদাহ বিশুদ্ধ করার জন্য উলামায়ে কেরামদের সহীহ কোরআন ও হাদিসের শিক্ষা পৌছেঁ দিতে হবে। কুরআন ও হাদিসের ব্যখ্যা দিয়ে উপস্হিত আলেম, ওলামা,মাদ্রাসার ছাএ ও ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের সামনে  মূল্যবান বয়ান করেন। এর পরে দেশ ও জাতির শান্তি কামনা করে তিনি  মোনাজাত করেন।

এর আগে দুপুরে  বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সম্মেলনের স্হান  কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত নামাজে  প্রায় ৫০/৬০ হাজার মুসল্লি অংশ নেন।
নামাজে ইমামতি করেন স্থানীয় জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছদরে মুহতামিম আল্লামা আশেকে এলাহি ইব্রাহীমি।তখন  অনেকেই মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী সড়কে জুম্মারা নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। ঐতিহাসিক এ জুমার নামাজ আদায় করার জন্য বেলা ১২টা থেকেই জেলা শহর ও  এর আশপাশ বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা এসে হাজির হতে থাকেন। নামাজকে ঘিরে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঈদগাহ্ মাঠ। বৃহত্তর জুমার নামাজকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ্ মাঠ এবং এর আশপাশ এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ