,

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদক পাচার থামছে না : জেলার শীর্ষ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : সীমান্তবর্তী অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া। প্রতিদিন জেলার সীমান্ত পথ দিয়ে ঢুকছে মাদক। কোন ভাবেই যেন মাদক পাচার থামছে না। বিশেষ করে বিজয়নগরের অন্তত ১০/১২ টি স্পট দিয়ে হরহামেশাই ঢুকছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদক। গত এক সপ্তাহে শুধু বিজয়নগর থেকেই ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এর মধ্যে আজ শুক্রবার র‌্যাব-১৪ এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আনিস ও ফরহানকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসগড়কের বিজয়নগর উপজেলার চান্দুর থেকে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ভৈরব র‌্যাব ১৪ এর কমান্ডিং অফিসার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, এসব মাদক সীমান্ত থেকে পচার করে কিশোগঞ্জে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্ততি চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে