বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে আবারও ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৫  মিনিটে দিকে বিকল্প একটি ইঞ্জিন লাগানোর পর তিতাস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটি এখনো উদ্ধার করছে  রেলওয়ে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক  জানান, দুপুর সাড়ে ১২টার  দিকে তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে আসার সময় স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে সাময়িক সময়ের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তিনি আরও জানান,পরবর্তীতে  কর্ণফুলি  ইঞ্জিন লাগিয়ে দুপুর ২টা ৫মিনিটের সময় তিতাস ট্রেনটি ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এছাড়া আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ