,

ডাবল মার্ডার মামলার আসামী, অস্ত্রসহ ডাকাত ও ৮০০০ পিস ইয়াবাসহ মোট ৬ জন গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভিযানকালে ডাবল মার্ডার মামলার আসামী, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোরে সদর থানা পুলিশ হবিগঞ্জের মাধবপুর থেকে ডাবল মার্ডার মামলার আসামী মোঃ বাচ্চু মিয়া (৪২), পিতাঃ মৃত ফজলু মিয়া, মোছাঃ আকলিমা (৩০), স্বামী, বাচ্চু মিয়াকে গ্রেফতার করে। অন্যদিকে বিজয়নগরের সিঙ্গারবিল পূর্বপাড়ার মাদক ব্যবসায়ী শাহিন আলম প্রকাশ (আপন) (২১), মোঃ ইয়াছিন (২৬)কে ৮ হাজার পিস ইয়াবা সহ সদর থানার দক্ষিণ জাঙ্গাল সাকিনের দানা মোল্লা বহুমুখী মৎস হেচারীর গেইটের সামনে থেকে গ্রেফতার করেছেন। এদিকে, দেশীয় তৈরী লোহার পাইপগান, রাম দা ও লোহার রডসহ ৪ ডাকাত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত ডাকাদের নাম এনামুল হক জুয়েল (২৪), আজিজুর রহমান রুবেল (২৮), জহিরুল ইসলাম (৩০), আতিকুর রহমান আবেদ (২৮)। তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী লোহার পাইপগান, কাঠের হাতলযুক্ত ৩টি রাম দা ও ১টি লোহার রড উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, ডাবল হত্যার ঘটনায় থানায় মামলা রয়েছে। ডাকাতদের ডাকাতি ও অস্ত্র আইনে এবং ইয়াবা উদ্ধারের ঘটানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গেফতারকৃত ৬ জনকেই বিজ্ঞ আদালাতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে