সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রম ভালোবাসা দিবস উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের জন্য এবারের বিশ্ব ভালবাসা দিবসটি ছিল কিছুটা ব্যতিক্রম ও স্মরণীয়। সারাদিন নেচে-গেয়ে উৎসবে-আনন্দে মাতোয়ারা ছিলেন প্রতিবন্ধীরা। উৎসব আয়োজনের মধ্যে ছিল প্রতিবন্ধীদের সঙ্গীত পরিবেশনা, নাচ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। গতকাল মঙ্গলবার জেলা শহরের পুলিশ লাইন্স মাঠে প্রতিবন্ধীদের জন্য ‘বন্ধু তোমাকে চাই, অসহায় মানুষের পাশে’ নামে একটি ফেসবুকভিত্তক স্বেচ্ছাসেবী সংগঠন এ আনন্দ-উৎসবের আয়োজন করে। দুপুরে এ আনন্দ-উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উৎসবের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়ার নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ প্রমুখ। পরে উদ্বোধনী আলোচনা শেষে প্রতিবন্ধীরা নেচে-গেয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন। এরপর বিকেলে প্রতিবন্ধীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা শেষে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি