,

আখাউড়া খুন হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে গ্রেফতার ১

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নৃশংসভাবে খুন হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ওই ব্যক্তি হলো শেরপুর জেলার  শ্রীবর্দী থানার কুড়িকাহানিয়া গ্রামের এনতাজ মিয়ার পুত্র আ: হালিম (৪৫)। তিনি ঢাকা উত্তরা এলাকায় ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করতেন। নিহতের স্ত্রী আমেনা বেগম আজ মঙ্গলবার সকালে আখাউড়া থানায় এসে লাশ সনাক্ত করেন। এ ঘটনায় আমেনা বেগম বাদী হয়ে নেত্রকোনা জেলার ইদরিস মিয়াকে আসামী করে থানায় মামলা দিয়েছেন। গত ১২ ফ্রেব্রুয়ারি গভীর রাতে আখাউড়া পৌর এলাকার টানপাড়ার তিতন শাহ মাজার সংলগ্ন হিরন মিয়ার বাড়ি থেকে নিহতের গলা কাটা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনায় সন্দেহভাজন আসামী ইদরিস মিয়াকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করেছে পুলিশ।
নিহত আ: হালিমের স্ত্রী আমেনা বেগম জানান, ঢাকা উত্তরা এলাকার একটি ভাড়া বাসায় স্বামী সন্তান নিয়ে বসবাস করেন তারা। তার স্বামী ইট ভাঙ্গা শ্রমিকের কাজ করতো। ওই এলাকার রিক্সা মেরামতকারী (রিক্সা মেকার) ইদরিস মিয়ার সাথে পরিচয় ও বন্ধুত্বের সুবাদে গত শনিবার সকালে ইদরিস মিয়া আখাউড়ায় মাজারে যাওয়ার কথা বলে আমার স্বামীকে বাসা থেকে নিয়ে আসে। সোমবার বিকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে আখাউড়ায় এসেছেন। তার স্বামীকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসি দাবী করেন তিনি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন তরফদার বলেন, লাশের পাশে উদ্ধার হওয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে নিহতের স্ত্রী থানায় এসে তার স্বামীকে সনাক্ত  করেছেন। এ ঘটনার সন্দেহভাজন আসামী ইদরিস মিয়া পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নিহতের স্ত্রী ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে